স্টাফ রিপোর্টার
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে দি লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় ফ্রি চর্ম চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী মেমনগর উপস্বাস্থ্য কেন্দ্রে এ ফ্রি স্কিন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা ক্যাম্পের চিকিৎসা প্রদান করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডা. মোঃ ইজাজ সিদ্দিক তন্ময় ও দি লেপ্রসি মিশন বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জ্যাকুলিন রোজ হাজরা। দিনব্যাপী স্কিন ক্যাম্প থেকে ১৯৫ জন ফ্রি রোগী দেখা হয় ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এর মধ্যে নারী ১০৫ জন, পুরুষ ৪৫ জন, ছেলে শিশু ২০ জন, মেয়ে শিশু ২৫ জন। এসব রোগীদের মধ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করে রেজিস্ট্রেশন করা হয় ৫ জনকে। পুরুষ ১ জন ও মহিলা ৪ জন। পিবি ২ জন, এমবি ৩ জন।
চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর টিএলসিএ সাইদুল রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াশিম আলী, অফিস সহায়ক কুতুবউদ্দিন, সালমা আক্তার এমটিল্যাব টিবি, ফিল অর্গানাইজার টিবি প্রোগ্রাম আমিনুর রহমান, ইম্প্যাক্ট এর ফিল্ড অর্গানাইজার মোহিনী আক্তার মাহি, মাহাফুজ ইসলাম ও বিল্লাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের এইপি প্রজেক্ট এর ফোকাল পার্সন মোঃ রফিকুল ইসলাম।



