স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় এমপি মোঃ রুহুল আমিনের বরাদ্দকৃত সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ভিন্ন ধর্মাবলম্বী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, মোঃ শাহাজান আলী, উপজেলা বিএনপির সেক্রেটারি, মাওলানা আবু বক্কর, হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের সহায়তা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও তরুণদের আত্মকর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বী উপকারভোগী ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়।



