টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

আজকের চুয়াডাঙ্গা ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইকে ঘোষণা দিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে হামলার অভিযোগে উঠে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর নাশকতার ঘটনায় গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে সেখানে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ বিষয়ে কথা বলার জন্য স্থানীয় থানা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কারও সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।