চুয়াডাঙ্গায় মাদক মামলায় বকুল নামের এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় হাজতবাসের সময় তার সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে আইনজীবী আরিফুল ইসলাম আরিফ মামলাটি পরিচালনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।