চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ : আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে

স্টাফ রিপোর্টার :

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার প্রার্থীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।  আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার দিন রয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি  নির্বাচনে ক্ষমতাশীন দল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফারামের প্রার্থীরা হলেন, সভাপতি পদে এমএম শাহজাহান মুকুল, সহ-সভাপতি পদে আলী হোসেন ও আসাদুজ্জামান গণি সালাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ। যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ। কোষাধ্যক্ষ পদে এমএম হুমায়ুন কবীর, লাইব্রেরী সম্পাদক পদে আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু। কার্যনির্বাহী সদস্য পদে ফরজ আলী, সেলিনা খাতুন, শরিফুল ইসলাম (২), আশিকুর রহমান (রাজ), তানভীর আহমদ শাওন ও আল আমিন বিশ্বাস।

অপরদিকে, জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দলীয় সমর্থন না পেয়ে নির্দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি  নিয়েছেন। এছাড়া, অন্যান্য বিরোধীদল থেকে সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে মামুন আক্তার ও মোসলেম উদ্দিন (২) , সাধারণ সম্পাদক পদে আফজালুল হক, যুগ্ম-সম্পাদক পদে তানিয়া লাঞ্চ ও হারুনর রশিদ ও সদস্য পদে সাকিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া,  জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষে হাসিবুল ইসলাম ১৪ টি ফরম সংগ্রহ করেছেন। তবে, তাদের নাম জানানো হয়নি।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়া হবে। আগামী ১৫ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই-বাচাই ও প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত  প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২০ জন আইনজীবী। আইনজীবী সমিতি নির্বাচনে-২০২৭ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম (১) দায়িত্ব পালন করছেন। সাথে রয়েছেন আলহাজ্ব অ্যাড. এম এম মনোয়ার হোসেন ও অ্যাড. ওহিদুজ্জামান মুকুল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।