মেহেরপুর অফিস
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর মডেল মসজিদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।



