দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিসঃ

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমবায় অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রমের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা থানা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তাবৃন্দ। অনুষ্ঠানে এবার উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।