জীবননগরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জীবননগর প্রতিনিধি:

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মনোহরপুর বাজারে মনোহরপুর-খয়েরহুদা সড়কের পাশে সঞ্জয় পালের মুদি দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।