ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তৈরি করা হয়েছে। পোর্টালটি আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা যঃঃঢ়ং://পড়হাড়পধঃরড়হ.রঁ.ধপ.নফ/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

এ উপলক্ষে রবিবার) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর  ড. মোঃ ফারুকুজ্জামান খান। এছাড়া বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী,  সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।