জীবননগর পেয়ারাতলায় চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা

জীবননগর অফিস
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগরের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের জনগণকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম বলেন, “বিএনপির রাজনীতি করতে গিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের জন্য কাজ করেছি। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো দলের দায়িত্ব থেকে পিছিয়ে আসিনি। এর আগে আমি দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম।”
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. খালেক প্রধান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন সুমন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিল মণ্ডল, জীবননগর উপজেলা বিএনপির সদস্য মো. নিজাম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ঢালী ও সাংগঠনিক সম্পাদক মো. সাব্দুল ইসলাম।


সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোকছেদুর রহমান রিমন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।