জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিজিবি এ মদ উদ্ধার করে।
৫৮-বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/২-এস এর নিকট মেদিনীপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ মামুন অর রশিদ খান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।