দামুড়হুদায় প্রীতি ফুটবল ম্যাচে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের ২-০ গোলে জয়লাভ

দামুড়হুদা অফিস:
দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস চিকিৎসক দল ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই শুন্য গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের দল। গতকাল মঙ্গলবার বিকোল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশে দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। খেলায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ মশিউর রহমান। অন্যদিকে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন দামুড়হুদা ফারিয়ার সভাপতি মোজাম্মেল শিশির নিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু।
বক্তারা বলেন, এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান, আরএমও ডাঃ মহিবুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ আলমগীর, ডাঃ শাকিল, ডাঃ হদয়, ডাঃ সোহাগ, ডাঃ নাবিল, ডাঃ তন্নময়, ডাঃ মাহফুজ,ওষুধ কোম্পানির প্রতিনিধি মোজাম্মেল শিশির, সাঈদ, ফিরোজ আহাম্মেদ, শ্রী গৌতম, ইমরান, আসাদুর রহমান, ওমর ফরুক, আসাদ, আলআমিনসহ অনেকে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।