ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান, চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক সমন্বয় সভায়

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার সভায় সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিএম তারিকুজ্জামানের সঞ্চালনায় সমন্বয় সভায় গত মাসের কার্যবিবরণী উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। সভায় স্বাস্থ্যসেবা, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম, আত্নহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে, ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আগামী মাস থেকে ৩ টি এনজিও তাদের মাসিক কার্যক্রম সভায় উপস্থাপন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান বলেন, আমরা এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ এনজিও ঢালাওভাবে তথ্য উপস্থাপন করছে। যার সত্যতা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। তাই আমরা চাই আগামী মিটিং এ সকলে সঠিক তথ্যটি উপস্থাপন করবেন। পাশাপাশি এনজিও সমূহের প্রত্যেকটি কার্যক্রম লিপিবদ্ধ আকারে পেশ করতে হবে। সেই সাথে ছবি ও ভিডিও উপস্থাপন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জিও এবং এনজিও যৌথভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বর্তমানে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধের বার্তাটা আপনারা মানুষের মাঝে পৌঁছে দিবেন।
আমরা নিজেদের পরিবেশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিওন রুগ্গা, ওয়েব ফাউন্ডেশন উপ- পরিচালক জহির রায়হান প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।