গড়াইটুপি ইউনিয়নে সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫টি নবস্থাপিত সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। এর মধ্যে খাড়াগোদা গ্রামে দুটি, গড়াইটুপি গ্রামে দুটি এবং গোবরগাড়া গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পাঁচটি টিউবওয়েলের মধ্যে একটি হিন্দু পরিবারের জন্য স্থাপন করা হয়েছে। মঙ্গলবার এসব টিউবওয়েল উদ্বোধন করা হয়। টিউবওয়েলগুলো স্থাপনে সহায়তা করেছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY), বাংলাদেশ প্রকল্পের আওতায় সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, সুপেয় পানির গুরুত্ব তুলে ধরেন। নিরাপদ পানি মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বিশেষ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির সহজলভ্যতা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, জামায়াত নেতা ইউনুস, মান্নান, সিরাজুল ইসলাম, জালালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রামীণ জনপদে সুপেয় পানির সুবিধা সম্প্রসারণে এ উদ্যোগ স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।