স্টাফ রিপোর্টার:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি মেম্বর ইমদাদুল হক একদুলের সহধর্মিণী ফিরোজা বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে সন্তান, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নাগদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান আলী হিজামদির মাতা এবং চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ইসলাম রকিবের ছোট খালা।
গতকাল বাদ জোহর মরহুমার নিজ গ্রাম্য কবরস্থান সংলগ্ন ময়দানে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজটি পরিচালনা করেন কুষ্টিয়ার আল্লাহর দরগা মাদ্রাসার শিক্ষক হাফেজ মুফতি মাওলানা হাসান আলী। মরহুমার জানাজায় নিকট আত্মীয়-স্বজন ছাড়াও জেলার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হাজারো মুসল্লি শরীক হন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানোর পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
অন্যান্যদের মধ্যে জানাজায় শরিক হয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক নাগদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আইলহাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওহাব মাস্টার, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, নাগদহ ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হানউদ্দিন, নাগদহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানউদ্দিন, ইউনিয়ন জামাতের আমির রিপন বিশ্বাস, সেক্রেটারি জিন্নাত আলী মাস্টার, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বদরুদ্দীন বাদল সহ মরহুমার নিকট আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল সকালে হঠাৎ করেই তাঁর অবস্থার অবনতি হয় এবং তিনি শেষ বিদায় নেন।
নাগদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের স্ত্রী ফিরোজা বেগমের ইন্তেকাল



