স্টাফ রিপোর্টার
হেরোইনসহ আলমডাঙ্গার হারদীর আহাদ আলীকে (৩৫) আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে। আটক আহাদ আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের কাদের শেখের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ গ্রাম হোরোইন।
পুলিশ জানায়, পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর তত্বাবধানে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় রাত আড়াইটার দিকে হারদীর রফিকুলের চায়ের দোকানের সামনে থেকে মোঃ আহাদ আলীকে আটক করে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ পুরিয়া হোরোইন। যার ওজন ১৪ গ্রাম। এছাড়াও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগে আলমডাঙ্গা থানায় ৩ টি মাদকের মামলা রয়েছে।
হেরোইনসহ আলমডাঙ্গার গোবিন্দপুরের আহাদ আলী আটক



