জীবননগর কেডিকে ইউনিয়নে স্থানীয় নির্বাচন সামনে রেখে বিএনপির কর্মীদের মতবিনিময় সভা

রকিবুজ্জামান/ টিপুসুলতান, জীবননগর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিববার সন্ধ্যা ৬টায় কাশিপুর কাঁঠালতলা মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তানভীর হোসেন রাজিব, কেডিকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী টিপু সুলতান, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল ও সহসভাপতি আনিসুর রহমান হাবলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা নয়ন, সাধারণ সম্পাদক মিলন শাহ, যুবদল নেতা আবু সামা টোকন, স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন, আব্দুর শুকুর, আমির হোসেন, সোহাগ হোসেন, বোরহান উদ্দিন, হাশেম, হালিম বিশ্বাস, লাল্টু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন মাস্টার বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে কেডিকে ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে দলের একক প্রার্থী নিশ্চিত করে তাঁদের বিজয়ী করতে হবে। দলের মধ্যে একাধিক প্রার্থী দাঁড় করানো যাবে না। নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। কেউ দলীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তারা আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখা এবং প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।