ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরনী বিদ্যাপীঠ ও বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

পদ্মবিলা প্রতিনিধি:
ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ ও ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ডিঙ্গেদহ এলাকায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি-১৯৮৪ ব্যাচের আয়োজনে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এসএসসি-১৯৮৪ ব্যাচ ডিঙ্গেদহ অঞ্চলের আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দীন খোকন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলী, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি রায়হানুল কবির রাজু, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল হোসেন বিশ্বাস এবং ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এস.এম. মখলেছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আহমদ আলী, অবসরপ্রাপ্ত অডিটর আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম কামাল ডাবলু ও সাংবাদিক ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বক্তারা বলেন অনুষ্ঠানে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।