স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক আরো একটি অভিযানে আসামীবিহীন কীটনাশক উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮ এমপি এর নিকট গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
এদিকে এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর কাছে মাইলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো যশোর জেলার অভয়নগর থানার মোঃ নাইম মোল্যা (২২), শর্শা থানার মোঃ নুর নবী (২৪), যশোর সদরের ইমামুল হোসেন (২৬), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মোঃ শহিদুল মুফতি (৩৫), মাদারীপুর জেলার শুভ বিশ্বাস (২৪), জেলার আকাশ রায় (২৩) ও ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার মোঃ সজিব (২০),
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ জন নারী-পুরুষ আটক, কীটনাশক উদ্ধার



