আলমডাঙ্গা অফিস:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌরসভার রথতলা ও কলেজপাড়াসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন।
এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসব উদ্যাপনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। প্রশাসনের এ পরিদর্শনের মধ্য দিয়ে দুর্গাপূজা ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ আরও জোরদার হয়।
আলমডাঙ্গায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট



