স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় দালালসহ ৫ জন আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিজিবির অভিযানে তাদেরকে আটক করা হয়। এছাড়া পৃথক আরো একটি অভিযানে ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে
কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ৫৩০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সকাল ১০ টার দিকে
মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৫৪-আর এর নিকট শ্রীনাথপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় মহেশপুর উপজেলার শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের দালাল আল-আমিনসহ (২৩) ৪ জন নারী আটক করা হয়। আটককৃত ৪ জন ও দালাল আল আমিনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।



