জীবননগরে ১০ লিটার চোলাইমদসহ একজন গ্রেফতার

জীবননগর অফিস

জীবননগরে অভিযান চালিয়ে ১০ লিটার অবৈধ চোলাইমদসহ মোঃ উজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উজ্জল হোসেনের দখলীয় দোকানঘর তল্লাশি করে একটি প্লাস্টিকের জারিকেনে রাখা ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।

গ্রেফতার উজ্জল হোসেন জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জ গঞ্জের মোড় এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।