কোটচাঁদপুরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান

কোটচাঁদপুর প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। আজ শনিবার সকাল ৬টায় কোটচাঁদপুর পৌরো কবরস্থান ও মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ কোটচাঁদপুর -মহেশপুর)আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাষ্টার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের যুব মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌরো মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার মশিয়ার রহমান,পৌরো জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।

পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পৌর কবরস্থানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রধান অতিথি এমপি মহোদয় অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানো সম্ভব।

পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের অন্যতম শর্ত। তাই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।