স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের বিদ্যমান ভবনের সঙ্গে সংযুক্ত নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কোদাল দিয়ে মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, রেডক্রিসেন্ট মানবিক সেবা ও দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন ভবন নির্মিত হলে সংগঠনটির সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। মানুষের কল্যাণে রেডক্রিসেন্টের কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের চুয়াডাঙ্গা ইউনিট এর সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, এ্যাড. শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফুন নাহার রিনা, মাসুদুর রহমান বাবু, আনিসুর রহমান আনিসসহ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সদস্যরা।
১০ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন



