স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ৭ দিন ব্যাপি নজরুল সাংস্কৃতিক উৎসব এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ। সভায় সিন্ধান্ত নেয়া হয় আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ৭ দিনব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ৪ টার দিকে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, হামদ, নাথ, কীর্তন, রচনা প্রতিযোগিতা, বাদ্যযন্ত, বাঁশী, ঢোক, একতারা, একক অভিনয়সহ নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন নজরুল সাংস্কৃতিক উৎসব পরিচালনা কমিটির সদস্য চুয়াডাঙ্গা সরকারি কলেজে এর বাংলা বিভাগের অধ্যাপক ড: মুন্সি আবু সাইফ, জেলা কালচার অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন , জেলা জাসাস এর সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা প্রগতী লেখক সংঘ এর কাজল মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা কলা কেন্দ্র সভাপতি ইকবাল হোসেন মিয়া, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আদিল হোসেন, সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হুছাইন মালিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ, দামুড়হুদা উপজেলা জাসাস এর সভাপতি আক্কাস আলী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন এর সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত, মাথাভাঙ্গা নদাী বাঁচাও আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ, কথা সাহিত্যিক পিন্টু রহমান, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অর্থ সম্পাদক মিম্মা সুলতানা প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ৭ দিনব্যাপি নজরুল সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সভা



