চুয়াডাঙ্গায় মাদরাসা শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার রুমে চুয়াডাঙ্গায় কামিল মাদরাসার শিক্ষার্থীরদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রুহুল আমিন, আবু জায়েদ আনসারী, সিনিয়র শিক্ষক রকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহ-যোগিতায় ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক নয়, পথচারীদেরও সচেতন হতে হবে। ট্রাফিক নিয়ম মেনে চললে বহু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।