পদ্মবিলা প্রতিনিধি:
মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৭ উপলক্ষে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে এক আজিমুশান দাওয়াতি ইসলামী জলসা। জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা ও সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ জলসায় ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
জলসায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন কামাল হোসাইন আশিকি, সাংগঠনিক সম্পাদক, সহযোগী তালাবা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম হেলালী, ওলামা ফ্রন্ট।
জাকের পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা শাখার সভাপতি মো. শফ উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোনাজাত হোসেন এবং চুয়াডাঙ্গা সদর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা বাস্তহারা ফ্রন্টের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান রুন্নো, সাধারণ সম্পাদক আবুল কালাম এবং জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা মিডিয়া সেলের সদস্য ও জেলা শাখার সহপ্রচার সম্পাদক মো. শামীম রেজা।
জলসার প্রচার-প্রচারণায় সার্বিকভাবে সম্পৃক্ত ছিল জাকের পার্টি চুয়াডাঙ্গা সদর থানা শাখার সকল সহযোগী সংগঠন।
ধর্মীয় আলোচনা ও ওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ জলসায় ইসলামী মূল্যবোধের চর্চা এবং ধর্মীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।



