জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

জীবননগর অফিস

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোঃ বকুল উদ্দীন মিল্টনকে আটক করেছে থানা পুলিশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জীবননগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

আটক মিল্টন সীমান্ত ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। 

জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।