আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মো. আমান উদ্দিন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও ডাউকী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী কর্মী গঠন ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কর্মীদের আদর্শিক ও নৈতিক মান উন্নয়নে প্রত্যেক দায়িত্বশীলকে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। প্রতিটি কর্মীকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান কর্মী হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ইসলামী ছাত্রশিবির নেতা ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা; ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও তারবিয়াত বিভাগের সভাপতি বেলাল হুসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি রফিক আহমেদ, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন শ্রম বিভাগের সভাপতি আশরাফুল আলম বিদ্যুৎ, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বারসহ ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলরা।
বৈঠকটি পরিচালনা করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবীব।



