জীবননগরে ভারতে প্রবেশের চেষ্টায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

জীবননগর অফিস

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার (৮ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঠালবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার অরুন কুমার পাল (৪৯)।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপিতে কর্মরত হাবিলদার পীযুশ কান্তি সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুই বাংলাদেশি নাগরিক বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। পরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে বৃত্তিপাড়া গ্রামের আসাদুলের কাঠালবাগান থেকে তাদের গ্রেপ্তার করেন।

পরে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায়  তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।