চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে ৮ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক, সামারি ট্রায়ালে ১ বছর কারাদন্ড

হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা হিজলগাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে এক বছর সাজা ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনে সাজা প্রদান করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্বাবধানে হিজলগাড়ী ক্যাম্প এস আই আনিছুর জামান গোপন সংবাদ ভিক্তিতে নেহালপুর ইউনিয়নে কুটালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এই সময় কুটালী গ্রামস্থ মাঠ সংলগ্ন চার রাস্তার মোড় থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতরা হলেন – চুয়াডাঙ্গা সদর তিতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের কাশেশ আলীর ছেলে মুক্তার হোসেন(৩০) এবং শওকত আলী ছেলে সেলিম হোসেন(৩৩)।
পরবর্তীতে আসামীদ্বয়কে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামীদেরকে ০১ বছর সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।