স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এছাড়াও পৃথক আরো দুটি অভিযানে এক চোরাকারবারীসহ মাদক ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি জীবননগর ও মহেশপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করেন। আটক চোরাকারবারী মহেশপুর উপজেলার সামন্তা চারাতলা গ্রামের আলি কদরের ছেলে আব্দুল আজিজ।
৫৮-বিজিবি জানায়, গতকাল রবিবার ভোর রাত ৪টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৮/১এস এর নিকট চারাতলা পাড়ার নায়েব সুবেদার মোঃ আব্দুস ছালাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামী আব্দুল আজিজ (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৪৫ বোতল ভারতীয় (ডরহপৎবী) সিরাপ, ১৮৯ বোতল ভারতীয় (ঋধরৎফুষ পড়ঁময ংুৎঁঢ়) ও ১টি মোবাইল ফোন।
এদিকে গত শনিবার বেলা ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/১-এস এর নিকট গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ২৩ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে গত শনিবার বেলা ২টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৫-আর এর নিকট বাগাডাঙ্গা গ্রামে সুবেদার মোঃ ওমর আলী এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ১ জন বাংলাদেশী পুরুষ নাগরিককে আটক করা হয়। আটককৃতকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১ জন বাংলাদেশী আটক, এক চোরাকারবারীসহ মাদক ও কীটনাশক উদ্ধার



