স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলপড়ার বিশিষ্ট দলিল লেখক সাজেদুর রহমান মল্লিক (৭৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার সকালে তিনি বাড়িতে মস্তিস্ক রক্তখরন রোগে আক্রান্ত হন। ওই দিনই তাকে ঢাকার নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা যায়। গতকাল বাদ এশা রেললাইন সংলগ্ন জান্নাতুল বাকী কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত্যু মহাতাব হোসেন মল্লিকের পুত্র সাজেদুর রহমান মল্লিক। সনামধন্য এ দলিল লেখক সাজেদুর রহমান মালিক গত বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে থাকা অবস্থায় মস্তিস্ক রক্তখরন হয়। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে অবনতি হলে বিকালে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়। গভীর রাতে তাকে ঢাকার নিউরোসায়েন্সেস ভর্তি করা হয়। দুই দিনের চিকিৎসা শেষে গতকাল সকাল ৭টার দিকে নিরঅহংকার এ মানুষটি দুনিয়ার সফর শেষ করে পড়পাড়ে পাড়ি জমান।
মৃত্যুকালে তিনি দুই ছেলে অ্যাডভোকেট আমানুর রহমান বিপলু ও শিপলুসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ বিকাল ৫ টার দিকে চুয়াডাঙ্গা রেলপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় মরহুমের নিকট আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা এক নজর দেখার জন্য ভীড় জামায়। বাদ এশা চুয়াডাঙ্গা রেললাইন সংলগ্ন জান্নাতুল বাকী কবরস্থানে নামাজে জানাজা শেষে প্রিয়তমা স্ত্রী শিক্ষক আম্বিয়া খাতুন লতার কবরের পাশেই মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজায় জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, এ্যাড. সেলিম উদ্দিন খান, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মানি খন্দকার, এ্যাড. শাজাহান মুকুল, এ্যাড. মইনুল হোসেন, এ্যাড. আকসিজুল ইসলাম রতন, এ্যাড. আসম আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপি নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, শহিদুল ইসলাম রতনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দাফনে অংশ নেয়। মরহুমের জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন জান্নাতুল বাকি কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হোসাইন।
চুয়াডাঙ্গা রেলপড়ার বিশিষ্ট দলিল লেখক সাজেদুর রহমান মল্লিকের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক



