জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও কীটনাশক

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালন পণ্য উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার রাজপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস এর নিকট রাজাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করা হয়। এর আগে সোমবার বেলা ১টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৯-এমপি এর নিকট গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৪৩ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।