চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় জামায়াতের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। সভা পরিচালনা করেন প্রচার বিভাগের জেলা সহকারী সম্পাদক  হুমায়ুন কবির।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। সভায় চলতি মাসে প্রচার বিভাগের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রচার বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য দায়ীত্ব শীলদের আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে মফিজুর রহমান জোয়ার্দ্দার বলেন জেলায় ও উপজেলায় ৫-৭ জন প্রচার টিম গঠন করা, থানা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগে ভূমিকা রাখাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সদর থানার প্রচার সম্পাদক মামুন হাওলাদার, আলমডাঙ্গা উপজেলা থেকে জেলা টিমের সদস্য আমান উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা প্রচার বিভাগীয় সম্পাদক প্রকৌশলী আব্দুল আজিজ, গাংনী-আসমানখালী থানা প্রচার বিভাগীয় সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রচার বিভাগীয় সম্পাদক মাওলানা আব্দুল খালেক,  জীবননগর উপজেলা প্রচার বিভাগীয় সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ও দর্শনা থানা প্রচার বিভাগীয় সহকারী সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।