ঝিনাইদহে বিএনপির সাধারণ কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বংকিরা গ্রামে বিএনপির সাধারণ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বংকিরা গ্রামে আয়োজিত এ কর্মীসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান ফারাজির সভাপতিত্বে আরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন বিএনপির একটি স্বকীয়তা রয়েছে। দল বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা দলের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিএনপির সঙ্গে থাকবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইউনিয়নের উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির উপদেষ্টা আরিফুল ইসলাম, থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ ফেরদৌস (পাঞ্জু), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাধুহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রেজাউল ইসলাম, থানা বিএনপির সদস্য মো. আনোয়ার ইসলাম নয়ন, থানা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির ক্যাশিয়ার মজিবার রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডা. আনিচুর রহমান (বাবু), ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা শহিদুল ইসলাম (মনসাদ), ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের, শ্রমিকদলের নেতা এনামুল হক (মংলা), ঝিনাইদহ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস এবং যুবদলের নেতা লিংকন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।