স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোর রাত ৫টার দিকে গয়েশপুর সীমান্ত এ থেকে অস্ত্র, গুলি ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পাচারকারী কৌশলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে যায়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার ভোর রাত ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র হাবিলদার মোঃ ইছাব্বর আলী’র নেতৃত্বে টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ৬৭/২-এস এর নিকট গয়েশপুর গ্রামের কুলুপাড়ায় আম বাগানের মধ্যে একজন চোরাকারবারী’কে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের লাল নেটের বস্তা ফেলে বর্ডার পার হয়ে ভারতের দিকে পালিয়ে যায়। চোরাকারবারীর ফেলে যাওয়া নেটের বস্তা খোলার পর বস্তার মধ্যে ৭৮ বোতল ঊংশঁভ সিরাপ, সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং ঊংশঁভ সিরাপ জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে।
জীবননগরের গয়েশপুর থেকে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার আসামীর কৌশলে ভারতে পলায়ন



