আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে দামুড়হুদায় র‌্যালি ও আলোচনা সভা

দামুড়হুদা অফিস
“দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দামুড়হুদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬। স্বাস্থ্য অধিদপ্তর (উএঐঝ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং ইধহমষধফবংয ঝড়পরবঃু ড়ভ ওহভবপঃরড়ঁং ্ ঞৎড়ঢ়রপধষ উরংবধংবং এর সহযোগিতায় দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চত্তর থেকে প্রথমে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় র‌্যালী শেষে পরবর্তীতে সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান এসময় উপস্থিত ছিলেন আরএমও ডাঃ মহিব্বুল্লাহ, মেডিকেল অফিসার ইজাজ সিদ্দিকী তন্ময়, মেডিকেল অফিসার  নাবিদ শাহরিয়ার, সেনেটারী ইন্সপেক্টর নিয়ামত আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সর্পদংশনের শিকার হন। গ্রামীণ জনপদে সচেতনতার অভাব, ওঝা-কবিরাজের উপর নির্ভরশীলতা এবং হাসপাতালে আসতে বিলম্বের কারণে অনেক প্রাণহানি ঘটে। সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সভায় সর্পদংশনের পর করণীয়, প্রাথমিক চিকিৎসা, হাসপাতালে দ্রুত স্থানান্তর এবং কুসংস্কার পরিহারের বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।