স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ ফজর সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫টি গাছ রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাফসান জানি, সহ-সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সজীব, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মশিউর রহমান সজল, প্রচার সম্পাদক মো. তাজবীর হাসান তৌফিক, ধর্মবিষয়ক সম্পাদক নিশিকান্ত এবং উপদেষ্টা নাসির উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেকেরই বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন। ‘মানবতার যুব সমাজ’-এর সদস্যরা জানান, সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
হাটকালুগঞ্জে ‘মানবতার যুব সমাজ’-এর বৃক্ষরোপণ



