আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বেলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দিনের সভাপতিত্বে শোভাযাত্রাটি বেলগাছি বাজার থেকে শুরু হয়ে কেদারনগর, কাশিপুর, ডামোশ, ফরিদপুর বাজার হয়ে দুয়ারপাড়ায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী এবং পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবীব, বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম মজনু, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আশরাফুল আলম বিদ্যুৎসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারিবৃন্দ। শোভাযাত্রা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা বলেন, ভোটের কাজ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই শোভাযাত্রার মাধ্যমে বেলগাছি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি দোয়া ও সমর্থন কামনা করছেন।
আলমডাঙ্গায় বেলগাছিতে চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজার মোটরসাইকেল শোভাযাত্রা



