আজ মাঠে গড়াচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

স্টাফ রিপোর্টার
মাঠে গড়াচ্ছে বহু প্রতিক্ষীত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ রবিবার বিকাল সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী টুর্নামেন্টের শুভ  উদ্ধোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্ধোধনী খেলায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা পৌরসভা বনাম দর্শনা পৌরসভা।
 এ উপলক্ষে গত কয়েকদিন ধরে স্টেডিয়ামের মাঠ প্রস্তুত করা হচ্ছে। স্টেডিয়ামের প্রবেশ মুখে তৈরী করা হচ্ছে করা হচ্ছে গেট। স্টেডিয়ামের ভিতরে কয়েকটি সামিয়ানা নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখা যায়, মন্ত্রী ও খেলোয়াড় প্রেমী দর্শকদের  আগমন উপলক্ষে ভাঙ্গচোরা রাস্তায় দেয়া হচ্ছে পুরাতন ইট। বৃষ্টিতে মাঠের ভিতরে কাদা-পানি জমে যাওয়ায় বালু দিয়ে সেটা নিবারণের চেষ্টা চলছে। মাঠের সাজ সজ্জায় নিয়োজিত ডেকোটেরর মালিক আসমত জানান, আমরা গেটসহ অন্যান্য কাজ করছি। রবিবার দুপুরের আগেই আমাদের কাজ শেষ হবে।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করতে চুয়াডাঙ্গা পৌছেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ বিএনপি নেতারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করতে জেলা প্রশাসনের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বেলা ৩টায় মাঠে প্রবেশের জন্য দর্শক ও খোলোয়াড়দের মাঠে প্রবেশের আহবান জানানো হয়েছে। সাড়ে ৩টায় অতিথিদের আসন গ্রহণ। বেলা ৪টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। উদ্ধোধনী দিনে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা পৌরসভা বনাম দর্শনা পৌরসভা।  আগামীকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা বনাম জীবননগর উপজেলা, মঙ্গলবার আলমডাঙ্গা পৌরসভা ও জীবননগর পৌরসভা এবং ১৬ সেপ্টেম্বর বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলা মুখোমুখি হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।