কানাইডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক শওকত আলীর বিদায় সংবর্ধনা

কার্পাসডাঙ্গা অফিস
দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক শওকত আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি কামরুজ্জামান, বিএনপি নেতা নুর ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরহক, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রফিকুল ইসলাম, উম্বাদ বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক, কার্পাসডাঙ্গা পরিবার পরিকল্পনা পরিদর্শক জামসেদ আলী এবং সমাজসেবক রবীন্দ্রনাথ হালদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক শাহাজাহান আলী, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা খাতুন, মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, শিক্ষক মেহেরুন নেছা, শাহানারা সহ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষক মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক, বিদ্যালয়ের দাতা সদস্য নুর জামান ও আতিয়ার রহমান।
উল্লেখ্য, শওকত আলী ১৯৯২ সালে কানাইডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তিতে তিনি অবসরে গমন করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা তাঁকে বিদায়ী সংবর্ধনা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।