স্টাফ রিপোর্টার
মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে বিজিবি অভিযান চালিয়ে আসামীবিহীন এ মদ উদ্ধার করে। ৫৮-বিজিবি জানায়, গতকাল সকাল ৭ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুরের কুসুমপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার



