চুয়াডাঙ্গা বেলগাছিতে নবদিগন্ত সংঘ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উদ্বোধনী খেলায় নাপিতখালি একাদশের ২-০ গোলে জয়লাভ

স্টাফ রিপোর্টার 

 :চুয়াডাঙ্গা পৌর এলাকা ঐতিহ্যবাহী বেলগাছি  নব দিগন্ত সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও  জেলা  বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বিপুল হাসান হ্যাজী, রেড ক্রিসেন্টের সেক্রেটারি মোঃ হামিদুল রহমান এবং সাবেক ফুটবলার আবু জাফর বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

নব দিগন্ত সংঘের সভাপতি মোঃ আলী হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হক সবুজ,  সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি  শরিফুজ্জামান শরীফ বলেন,খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং উঠতি বয়সী সন্তানদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কালো থাবা থেকে মুক্ত করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই স্থানীয় সামাজিক সংগঠন নব দিগন্ত সঙ্ঘ, বেলগাছি এই টুর্নামেন্টের আয়োজন করেছে।এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গনসহ প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য নতুনকুড়ি স্পোর্টসচালু করেছেন। এছাড়া দেশব্যাপী   প্রাইমমিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমেও যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন।আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টেডিয়াম থেকে সরাসরি এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়া  তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে  দিতে প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে ছোট পরিসরে খেলার মাঠ তৈরী, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম এবং ক্রীড়াপল্লী  বা স্পোর্টস ভিলেজ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। 

এ  উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি নিজেদের সন্তানদেরকে অ্যান্ড্রয়েড ফোনের আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি  এবং সন্তানদেরকে খেলার মাঠে পাঠানোর আহবান জানান।  

উদ্বোধন  অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন  নব দিগন্ত সংঘের  সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাজা।

উদ্বোধনী ম্যাচের খেলায় নাপিতখালি একাদশ ২-০ গোলে মালসাদাহ একাদশ কে পরাজিত করে শুভ সূচনা করে। আজ একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে  ঝিনাইদহ হরিনাকুন্ডের নতুন তারণ্যের ফুটবল ক্লাব ও মহেশপুর যুব সংঘ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।