চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’-এ এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবীর।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, কাজল মল্লিক, বনলতা, মর্জিনা খাতুন, মো. আব্বাসউদ্দীন, মো. আনছার আলী, খালেকুজ্জামান, জি এম জোয়ার্দার, কাজল মাহমুদ, চিত্তরঞ্জন সাহা চিতু, হোসেন মোশাররফ, মিম্মা সুলতানা মিতা, জাকিয়া সুলতানা ঝুমুর, গোলাম কবীর মুকুল ও অ্যাডভোকেট বজলুর রহমান।
পাঠকদের লেখা ও বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ দেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মো. আনছার আলী, জি এম জোয়ার্দার, অ্যাডভোকেট বজলুর রহমান ও অধ্যক্ষ শাহজাহান আলী।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গার স্থানীয় কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনমেলায় সাহিত্য পত্রিকা ‘শব্দসারি’র সম্পাদক কবি শেখ পিন্টু, মো. ফারুক হোসেন, ফারদিন মোহাম্মদ জোয়ার্দারসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ সাহিত্য আসরের ১৬৩১তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।