হরিণাকুণ্ডুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন

হরিণাকুণ্ডু প্রতিনিধি
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শুভ জন্মাষ্টমী-২০২৬ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার হরিণাকুণ্ডু পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। তারা সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ বয়ে আসার কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।