মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষেহাতিকাটায় জামায়াতের সমাবেশ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার
মাসব্যাপী  গণসংযোগ কর্মসূচি বাস্তবায়নের উপলক্ষে আলুকদিয়ার হাতিকাটায় জামায়াত অফিসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় হাতিকাটায় জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়ন আমির আব্দুল মোমিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুলুল্লাহর নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে সাহাবীদের অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহর  রাসূল (সা.) যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন সমাজে যারা নেতৃত্ব দিত, কর্তৃত্ব করতো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওয়াতের কাজে বাধা দিলেন। জামায়াত কর্মীদের কথাও কাজের সাথে মিল রেখে সমাজে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন,  জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার ও সদর থানা আমির মাওলানা বেলাল হুসাইন। আরো উপস্থিত ছিলেন সদর থানা সহসেক্টেটারী শাহেনউজ্জামান, সদর অফিস সেক্রেটারি আশির উদ্দিন ও আলুকদিয়া জামায়াতের ব্যবসায়িক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মতিয়ার রহমান। এরপর মাগরিব নামাজের পর হাতিকাটা মোড়ে রাস্তার দু পাশে মাসব্যাপি গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন  জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। এরপর ইউনিয়ন নেতৃবৃন্দ বিভিন্ন  গ্রুপে বিভক্ত হয়ে জামায়াতের সহযোগী ফরম বিতরণ করেন ও জনসাধারণকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ও দুস্থ মানবতার সেবায় জামায়াতে অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।