জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা. মেহেবুব

স্টাফ রিপোর্টার
ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. সায়ীদ মেহেবুব উল কাদির।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ পার-১ শাখার উপসচিব ডা. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (অফথালমোলজি) ডা.সায়ীদ মেহেবুব উল কাদিরকে ওই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদন্নোতি দেয়া হয়েছে। ডা.সায়ীদ মেহেবুব উল কাদির তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগীতা ও দোয়া চেয়েছেন। ডা. সায়ীদ মেহেবুব উল কাদির চুয়াডাঙ্গা শহরের পলাশ পাড়ার অধ্যাপক ওয়াজেদ আনোয়ার কাদির (ডব্লিউ এ কাদির) এর ছেলে।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।