জীবননগরে রাতের আধারে অসহায়দের হাতে খাদ্য সামগ্রী দিলেন পুলিশ-সাংবাদিক

জীবননগর অফিস
জীবননগরে রাতের আধারে অসহায়দেও হাতে খাদ্য সামগ্রী দিলেন এক পুলিশ ও সাংবাদিক। নীরবে অসুস্থ, হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা। মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বিভিন্ন এলাকায় এ মানবিক উদ্যোগে অংশ নেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ ও সাংবাদিক সাব্বির সামী মুহিত। তারা বিভিন্ন বাড়িতে গিয়ে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের পারিবারিক অবস্থা, চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।
জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষের কাছে সরাসরি গিয়ে তাদের সমস্যার কথা শুনলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানা যায়। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিরাও যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, আরটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিনিধি রমজান আলীসহ অনেকে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।