আলমডাঙ্গায় স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির উদ্যোগে‘ সহজে বিজ্ঞানশিক্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির উদ্যোগে “সহজে বিজ্ঞানশিক্ষা” বিষয়ক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল দশটার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কাডিয়লজি সার্জারি (বি এম এ) ডাক্তার রেজানুল হক বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সরদার মুস্তামাদিদ। মূল আলোচক ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বশির আহমেদ। হাট বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবিরের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্বয়ম্বর পাবলিক লাইব্রেরির সভাপতি এনামুল হক। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ ও আনন্দদায়ক উপায়ে অনুধাবনের দিকনির্দেশনা দেন। তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং “বই পড়ার অভ্যাস উন্নত সংস্কৃতির বাহন” এই আদর্শকে ধারণ করে বেশি করে বই পড়ার তাগিদ দেন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী ১০টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।